শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২২-০৭-২৩
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ষ্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ন তেল পড়ে গেছে। আজ শনিবার সকাল সাঁড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি মোঃ মনজের আলি বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশীর ডিভিশনের প্রধান সাইদুল ইসলাম বলেন খুলনা থেকে ঈশ^রদি যাওয়ার উদ্দ্যোশে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন সকাল সাঁেড় ৭টার দিকে হালসা ষ্টেশনের পাশে আপ লাইনে ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ণ তেল পড়ে গেছে।
তিনি আরো জানান, ওয়াগানের গায়ে ৪২টন তেল ধারন ক্ষমতা লেখা দেখে ধারনা করা হচ্ছে ওয়াগনে ৪২টন তেল ছিল। ঈশ^রদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। উদ্ধার অভিযান পরিচালনা করছেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিশ কুমার মন্ডল। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানায় পাকশীর ডিভিশনের প্রধান।
দূর্ঘটনার সম্পর্কে তিনি বলেন অনুসদ্ধানের জন্য কমিটি গঠন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করছেন যে, ট্রেনটি দাড়ানোর কথা ছিল পুরোপুরি কন্টল করতে পারিনি। তবে কি কারণে চালক ব্যর্থ হয়েছেন তা তিন কর্মদিবসের ভিতরে এ চার সদস্য কমিটির মাধ্যমে বের করবেন বলে তিনি জানান।
তবে পড়ে যাওয়া তেল কৃষি জমির জন্য ক্ষতিকর। তবে তেল কৃষি জমিতে যাবে না বলে জানান এই কর্মকর্তা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited